জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ PM
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

মানবিকতা, তারুণ্য ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে জাবিপ্রবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফৌজদারি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিচালিত সংগঠনটি গত এক বছর ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী  সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং অবিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘সবুজ স্বপ্ন’র সভাপতি আরমান হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ! সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় ‘সবুজ স্বপ্ন’ আজ এক বছর পূর্ণ করেছে। আমরা পথশিশুদের পাশে দাঁড়িয়েছি এবং পরিবেশ রক্ষায় কাজ করার চেষ্টা করেছি। এটি কেবল শুরু, আমাদের পথ এখনো অনেক বাকি।”

সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিদ্যুৎ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই ‘সবুজ স্বপ্ন’র যাত্রা শুরু হয়েছিল। সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করা শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন, শীতের সময় অনেক শিশু বাইরে আসতে চায় না। তাই সন্তানদের পড়াশোনার দায়িত্ব সংগঠনের সদস্যদের কাছে দিয়ে তাদের পাঠানো হয়।

আরেক নারী অভিভাবক বলেন, ‘আমরা অনেক সময় দায়িত্বহীন হয়ে পড়ি। তারপরও যদি আমাদের সন্তানদের পড়াশোনা করানো হয়, আমরা তাদের নিয়ে আসব এবং সবসময় সহযোগিতা করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওসার বলেন, তিনি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, শিশুদের ছোটখাটো কাজে যুক্ত না করে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে জাবিপ্রবির শিক্ষকবৃন্দও বক্তব্য দেন। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় ‘সবুজ স্বপ্ন’র উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পরিশেষে সকলের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬