প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আবেদন

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ AM
বাদ পড়া প্রার্থীদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে

বাদ পড়া প্রার্থীদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে © সংগৃহীত

বরিশাল জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত ৩৭১ জনের মধ্য নিয়োগপত্র না পাওয়া ৭২ জন লিখিত আবেদন জমা দিয়েছেন জেলা শিক্ষা অফিসারের কাছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বাদ পড়া প্রার্থীদের একটি প্রতিনিধি দল লিখিত আবেদন জমা দেন।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেছে, বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে তাদের নিয়োগপত্র প্রদান প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু আমাদের প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগপত্র প্রদান করা হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী-তা আমরা স্পষ্টভাবে জানতে পারিনি। এ অবস্থায় আমরা ও আমাদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন, বিপর্যস্ত, পৃথিবীতে বেঁচে থাকার অবলম্বন ও সামর্থ্য হারিয়ে ফেলেছি।

লিখিত আবেদনে তারা পাঁচটি বিষয় উল্লেখ করেছেন। বিষয়গুলো হচ্ছে- ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ নিয়োগপত্র বঞ্চিত ৭২ জনকে নিয়োগ না দেওয়ার সুনির্দিষ্ট কারণ’, ‘আমাদের নিয়োগ না দেওয়ার বিষয়ে কোনো লিখিত আদেশ, প্রতিবেদন বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকলে তার বিষয়বস্তু/অনুলিপি প্রদান করার ব্যবস্থা করা’, ‘আমাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র, যাচাই বা প্রশাসনিক প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে তা সম্পন্ন করার সুযোগ ও পদ্ধতি জানানো’, ‘নিয়োগপত্র পেতে আমাদের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি, সে বিষয়ে লিখিত নির্দেশনা প্রদান করা’, ‘আমাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য প্রেরণ করা হয়ে থাকলে, তার স্মারক নম্বর ও বর্তমান অবস্থা আমাদের অবহিত করা’।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬