নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৮৪ শিক্ষকের স্মারকলিপি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ PM
ভোলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগবঞ্চিতদের স্মারকলিপি

ভোলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগবঞ্চিতদের স্মারকলিপি © সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি ভোলার ৮৪ জন প্রার্থী। নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছেন নিয়োগবঞ্চিতরা। 

স্মারকলিপিতে বলা হয়, আমরা ভোলা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ২৫৬ জন সুপারিশপ্রাপ্ত হয়েছি। সুপারিশ প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত ৮৪ নিয়োগ পত্র/নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত রয়েছি। আমরা জানতে পেরেছি যে, বিভিন্ন প্রশাসনিক/যাচাই-সংক্রান্ত কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। 

এতে আরও বলা হয়, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী তা আমরা স্পষ্টভাবে জানতে পারিনি। এ অবস্থায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও অনিশ্চয়তার মধ্যে রয়েছি। তাই আমাদের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য আপনার নিকট নিম্নলিখিত বিষয়গুলো জানার আবেদন করছি-

১. প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ নিয়োগপত্র বঞ্চিত ৮৪ জনকে নিয়োগ না দেওয়ার সুনির্দিষ্ট কারণ কী?

২. আমাদের নিয়োগ না দেওয়ার বিষয়ে কোনো লিখিত আদেশ, প্রতিবেদন বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকলে তার বিষয়বস্তু/অনুলিপি প্রদান করার ব্যবস্থা করা।

৩. আমাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র, যাচাই বা প্রশাসনিক প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে তা সম্পন্ন করার সুযোগ ও পদ্ধতি জানানো।

৪. নিয়োগের জন্য আমাদের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বিষয়ে লিখিত নির্দেশনা প্রদান করা।

৫. আমাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য প্রেরণ করা হয়ে থাকলে, তার স্মারক নম্বর ও বর্তমান অবস্থা আমাদের অবহিত করা। 

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জানাজা থেকে বহিষ্কৃত যুবদল নেতার মটরসাইকেল চুরি, গ্রেপ্তার …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে মেধায় উত্তীর্ণদের বাদ দেওয়ায় ইউটিএলের তীব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাবি লাইব্রেরিতে যুক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬