‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ AM
জাবির উপাচার্য ও লোগো

জাবির উপাচার্য ও লোগো © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় জিডি করার ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যেরাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের ছবি ব্যবহার করে জনৈক দুষ্কৃতিকারী বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য জানিয়েছেন, অর্থ দাবিতে ব্যবহৃত নম্বরটি তাঁর নয়। অসৎ উদ্দেশ্য ও প্রতারণার জন্য ওই নম্বরের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে।
‎
‎এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে কাউকে বিভ্রান্ত না হওয়ার এবং বিষয়টি বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন নবনিযুক্ত উপাচার্য।

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬