সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ AM
জাবি লোগো ও অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

জাবি লোগো ও অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
‎
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‎
‎প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যেটি আগে ঘটে ততদিন তিনি উপাচার্য পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
‎
‎এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 তরুণ উদ্যোক্তাদের ঋণ আবেদন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ০৬ নভেম্বর ২০২৬
এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম  
  • ০৬ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের জিপিএ শর্ত কমানো, ভর্তি পরীক্ষার পেছাবে কিনা—য…
  • ০৬ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর জাহাজ থেকে চার নেতার নাম সরল, বাদ গেল জয় বাংলা
  • ০৬ নভেম্বর ২০২৬
দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950