নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, আটক ২

১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
আটক মোহাম্মদ জলিল হোসেন

আটক মোহাম্মদ জলিল হোসেন © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।  

জানা যায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী এডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে।      

অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে।    

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬