মোবাইল চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৪০

১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ত্রিমুখী এ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন

ত্রিমুখী এ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় বর্ণি গ্রামের এক ব্যক্তির মোবাইল চার্জ দেওয়া নিয়ে কাঁঠালবাড়ী গ্রামের অপর একব্যক্তির সঙ্গে কথা- কাটাকাটি হয়। এই ঘটনার জেরে এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। এরপর কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে অন্তত ৪০ জন আহত হন। এ সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি  মাহমুদ আদনান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

ঈদযাত্রা নিরাপদ করতে গাজীপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে …
  • ১০ মার্চ ২০২৬
হল কর্মচারীদের মধ্যে রুয়েট প্রশাসনের ঈদসামগ্রী বিতরণ
  • ১০ মার্চ ২০২৬
সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৬ মার্চ
  • ১০ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন ‘রাজনৈতিক নেতার…
  • ১০ মার্চ ২০২৬
দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
  • ১০ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা দেখুন এখানে
  • ১০ মার্চ ২০২৬
close