পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক তাজবির হোসেন শিহান (২৬)। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। চাকরি করতেন উত্তরার একটি কল সেন্টারে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে শিহান বাড়ি থেকে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাকে ধাওয়া করেন। এ সময় ওই যুবক দৌড়ে মৌচাক পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬