আদালতে হাই কমোড চাইলেন পলক

পেয়েছেন ৩ দিনের রিমান্ড
১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

লো কমোড ব্যবহার করতে কষ্ট হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তাই তার জন্য হাই কমোড চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের ঘটনায় করা মামলায় পলকের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে এই আর্জি জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান আসামি পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ (৩০) নামে একজন বাদী হয়ে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি পলক।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence