বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের

২৯ মার্চ ২০২৬, ০১:৩৪ AM
আর্চার রাকিব

আর্চার রাকিব © সংগৃহীত

আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক অর্জন করেছেন।

শনিবার (২৮ মার্চ) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, 'এই অর্জন শুধু বিজিবি নয়, পুরো দেশের জন্যই গর্বের।' তিনি আরও আশা প্রকাশ করেন, 'এ ধরনের সাফল্য ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও অনুপ্রেরণা যোগাবে।'

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে। গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে যায় এবং ২১ মার্চ ব্যাংককে প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এই জয়ে রাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজিবির এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হয়েছে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬