চিন্ময় দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস © সংগৃহীত

চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী এনামুল হক এ মামলা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, ‘চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ২৬ নভেম্বরের ঘটনার জন্য এ মামলা দায়ের করা হয়েছে, তবে আদালত এখনও আদেশ দেয়নি।’

মামলার বিবরণে বলা হয়েছে, ২৬ নভেম্বর জমি নিবন্ধন-সংক্রান্ত কাজ করতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যান এনামুল হক। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ভাঙচুর করে। মারধরের ফলে এনামুল হকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে, তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ থাকার কারণে এত দিন মামলা করতে পারেননি এনামুল হক। মামলায় ১৬৪ জনের পাশাপাশি আরও ৫০০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ট্যাগ: আদালত
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close