পাবনায় তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
শিমুল হোসেন

শিমুল হোসেন © সংগৃহীত

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামের এক যুবক খুন হয়েছে। এ সময় আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহত দুজন হলেন কাওসার হোসেন (১৯) ও দিসার আলীর (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেওয়ার আগেই মারা যান শিমুল।

আরও পড়ুন: ৩ ঘণ্টা পর পাবনার সুজানগরে হাজি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত শিমুলের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।

বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence