গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
আমির হোসেন আমু ও কামরুল ইসলাম

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম © সংগৃহীত

জুলাই গণহত্যা মামলার আসামি ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাদেরহাজির করা হয়।

আজ এই দুই নেতার বিরুদ্ধে আনিত অভিযোগের ফিরিস্তি জানাবে রাষ্ট্রপক্ষ। এরপর তাদের গণহত্যার যেকোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার পরবর্তী কার্যক্রমে আগাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ২ ডিসেম্বর সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন।

আরও পড়ুন: বিয়ের চাপ দেওয়ায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা

তারও আগে গত ৬ নভেম্বর আমির হোসেনকে (আমুকে) গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close