ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাইকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

১০ নভেম্বর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকা থেকে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে নগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। আজ রবিবার সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, নুরুল হুদার নামে আপাতত কোনো মামলা নেই। তবে ওবায়দুল কাদেরের অবস্থান ও অন্যান্য তথ্য নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে ‘প্রাইজ’ দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জানা যায়, আটক নুরুল হুদা বাবু ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই। নোয়াখালীতে তার ব্যাপক প্রভাব ছিল। ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence