সাবেক এমপি বাহারের ভাতিজাসহ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

০৯ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এবং কান্দির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের। তিনি কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের আপন ভাতিজা। অপরজন কুমিল্লা মহানগর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হবে।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence