চট্টগ্রামে পুলিশের ওপর ইসকন সমর্থকদের হামলা, এসিড নিক্ষেপ

০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসিড নিক্ষেপে আহত পুলিশ সদস্য

এসিড নিক্ষেপে আহত পুলিশ সদস্য

চট্টগ্রামে পুলিশের ওপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফেসবুকে পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও পরে যৌথবাহিনীর সঙ্গে এ সংঘর্ষ হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হাজারী গলির মিয়া শপিং সেন্টারের দোকানি ওসমান মোল্লা তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক মঙ্গলবার সন্ধ্যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে তার দোকানটিতে হামলা চালায়। হামলার মুখে শাটার বন্ধ করে দিলে বিক্ষুব্ধ লোকজন দোকানটির সাইনবোর্ড ভাঙচুর করে। দোকানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন দোকানের সামনে দাঁড়িয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে দোকান থেকে ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় হামলাকারীরা তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। এ সময় ইটপাটকেল ছোড়েন তারা। পুলিশ হেফাজতে ওসমানকে থানায় নিয়ে যাওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে আবারও ইটপাটকেল ও স্বর্ণালঙ্কার গড়ার কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে বিক্ষুব্ধ লোকজন। এতে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। ফয়েজ নামে পুলিশের এক সদস্য ছুড়ে মারা অ্যাসিডে সামান্য আহত হয়েছেন। পরে যৌথবাহিনী লাঠিপেটা ও ফাঁকা গুলি করে সবাইকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিশৃঙ্খল লোকজনকে সরিয়ে দিতে যৌথবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চলছে।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence