তিনদিন মাটির নিচে পুঁতে রাখল স্কুলছাত্রের মরদেহ

৩০ নভেম্বর ২০১৮, ০৫:২৭ PM
নিহত আশিক মাহমুদ অনি

নিহত আশিক মাহমুদ অনি © সংগৃহীত

মাটিতে পুঁতে রাখার তিনদিন পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া গ্রামে নিহত আশিক মাহমুদ অনির (১৪)  মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামাণিকের ছেলে। সে এ বছর দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত স্কুলছাত্রের মামাতো ভাই পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান জানান, গত সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনি তার বাবার টিনের দোকানে দেখতে গেলে তার বাবা রবিউল প্রামাণিক তাকে বাড়ি যেতে বলে। সে দোকান থেকে বেড়িয়ে আর বাড়িতে যায়নি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা রবিউল প্রামাণিক।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনে বাগানের ভেতরে শেয়াল কিছু একটা টানাটানি করছে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ওই বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাকে মাটির নিচে পুঁতে রেখেছিল হত্যাকারীরা। তবে কারা কি কারণে অনিকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি দ্রুত হত্যার রহস্য উদঘাটন হবে।

এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনি’র দুই সহপাঠীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম পরিচয় জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

ট্যাগ: স্কুল
তেলের দাম বাড়ার গুজবে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাম্পে ভিড়
  • ০৬ মার্চ ২০২৬
ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬
রাঙামাটিতে এনসিপির সাত নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
গণধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাস কার্যালয়ে …
  • ০৬ মার্চ ২০২৬
রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬