ফেনীতে শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থীর মৃত্যু!

৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM
গোল বৃত্তে নিহত শিক্ষার্থী জহিরুল ইসলাম শাকিব

গোল বৃত্তে নিহত শিক্ষার্থী জহিরুল ইসলাম শাকিব © সংগৃহীত

ফেনী শহরে এক মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে এক  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় লালপোল এলাকায় হালিমা সাদিয়া মাদ্রাসায় থেকে নিহত জহিরুল ইসলাম শাকিব (১৫) নামের ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক মাওলানা করিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত মাদ্রাসা ছাত্র জহির ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার আবদুল খালেক ভবনের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে। নিহতের মামা মিজানুর রহমান ও শামসুল আলম অভিযোগ করেন, গত ১০ দিন আগে  তাদের ছেলে সুস্থ অবস্থায় মাদ্রাসায় যায়। সে প্রায় সময় অভিযোগ করতো শিক্ষকরা তাকে নির্যাতন করে এবং ঠিকমতো খাবার দেয় না।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল করেছে। ময়নাতদন্তের পরে মৃত্যু কারণ  জানা যাবে।’ ‍ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহাব উল্লাহ রিটু জানান, শিশুটির গলায় ও কোমরে আঘাতের চিহ্ন আছে।

এদিকে পুলিশের কাছে আটক মাদ্রাসা  শিক্ষক মাওলানা করিম এই অভিযোগ অস্বীকার করে বলেন,  ‘ছাত্রটি জানালার সঙ্গে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close