সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

২৯ অক্টোবর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সুনামগঞ্জ শহরের একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ

সুনামগঞ্জ শহরের একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ © সংগৃহীত

সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। 

নিহতরা হলেন মৃত শহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। 

পুলিশ ও স্বজনরা জানান, বাসটিতে ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। সকাল আটটার দিকে বাসায় বুয়া এসে ঘর খোলা ও তাদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে বাসায় থাকা ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: জাতীয়
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬