শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে যাত্রাবাড়ী আইডিয়াল

২৫ নভেম্বর ২০১৮, ০৪:০৫ PM
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ৫৯১ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত প্রায় ২৫ লাখ টাকা আদায় করে স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি দুদকের অভিযানে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ।  এই অর্থ শিঘ্রই ফেরত দেয়া হবে বলে মুচলেকাও দেয় তারা। এরই প্রেক্ষিতে আজ রবিবার সকাল থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুই কর্মকর্তার উপস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে এ টাকা ফেরত দেয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গেছে।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, কোচিং ফি হিসেবে অতিরিক্ত টাকা নেয়া হয়েছিলো। সকাল থেকে তা ফেরত দেয়া শুরু করেছি।

এর আগে গত ১১ নভেম্বর এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ পেয়ে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযান চলাকালে শিক্ষার্থীর কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা বেশি নেয়ার প্রমাণ পায় দুদক টিম। অতিরিক্ত আদায়কৃত এসব অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী প্রধান শিক্ষক নাসরীন নাহারের যৌথ নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় গচ্ছিত ছিল।

অভিযানের সময়ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা স্বীকার করে দাবি করেছিলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। তবে কোচিং, মডেল টেস্ট এবং র‍্যাগ ডে উপলক্ষে বাকি অর্থ নেওয়া হচ্ছে। দুদকের হাতে ধরা পড়ার পর এই মর্মে মুচলেকা দেন যে অতিরিক্ত টাকা ফেরত দেয়া হবে। সে মতেই টাকা ফেরত দেয়া শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬