চাঁদপুরে আলোচিত সেলিম চেয়ারম্যানের লুণ্ঠিত পিস্তল উদ্ধার

১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে সাবেক চেয়ারম্যান মৃত সেলিম খানের লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ির রাস্তার পাশে বাঁশ বাগান হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম.এম. পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রর যাচাই-বাছাই করে জানা যায়, উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর উল্লিখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময়ে তাদের সঙ্গে থাকা একটি শটগান থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর ছিল জেলার লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমাদানের শেষ তারিখ। ওইদিন পর্যন্ত জেলায় লাইসেন্সকৃত ১২২ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। তখনই বাদ ছিল সাবেক চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। সর্বশেষ সেটিও যৌথ বাহিনীর অভিযান উদ্ধার হলো।

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২
  • ২৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় কানাডার জনপ্রিয় ৬ স্কলারশিপ
  • ২৭ জুন ২০২৬
জাবির ৪৩তম সিনেট অধিবেশন শুরু, সাড়ে তিন দশক পর অংশ নিলেন শি…
  • ২৭ জুন ২০২৬
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৭ জুন ২০২৬
খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল বিকে…
  • ২৭ জুন ২০২৬
পূর্বধলায় জামায়াত এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • ২৭ জুন ২০২৬