‘বন্ধু কেমন আছো’ বলে ঘাড়ে কোপ, এরপর যা ঘটলো

১১ অক্টোবর ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম (৩৫) নামে এক নিরাপত্তাকর্মীকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নুরবানু অভিযোগ করে বলেন, মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করেন রবিউল। বুধবারে রাতে মোবাইল ছিনতাই করার সময় রবিউল ওই ছিনতাইকারীকে তাড়া করেন। এ নিয়ে গতরাতে ওই ছিনতাইকারী রবিউলের সঙ্গে দেখা হলে বলে, বন্ধু কেমন আছো, তার পরপরই ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার বালা গ্রামে। বর্তমানে ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের একটি বাসায় থাকেন। নিহত রবিউলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence