তিন জায়গার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © টিডিসি সম্পাদিত

অফিস-আদালত, হাসপাতাল-ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন নিয়ম অনুযায়ী এসব নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে, যার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ উহার চতুর্দিকের ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে "নীরব এলাকা” বুঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০,০০০/- অথবা ০৩ মাসের কারাদন্ড)।

আরও পড়ুন: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে করা আপিলের আদেশ পেছাল

এতে বলা হয়, আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. হতে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদন্ড) কার্যকর করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি'র ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা অর্থদন্ড/কারাদন্ড) ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, সকল সরকারি/বেসরকারি গাড়ীচালকগণকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9