বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মী তামিমকে পিটিয়ে হত্যা

১০ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিম

দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিম © দীপ্ত টিভি

দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এসে একদল সন্ত্রাসীর হামলা চালিয়েছে বলে পুলিশ জানায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্র বলছে, প্লেসান্ট প্রোপার্টিজ নামের ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমের নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে আজ সকালে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস ডেভেলপার কোম্পানির কর্নধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তামিমের বাবা।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬