রাজধানীতে কলেজছাত্রীর বিষপান

০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে

রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে © প্রতীকী ছবি

রাজধানীতে অদিতি রাণী দে (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অদিতি কুমিল্লার দাউদকান্দির সম্ভুদিয়া গ্রামের লিটন চন্দ্র দে’র মেয়ে। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগের ভাড়া বাসায় থাকতেন। মুন্সি আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

নিহত ছাত্রীর বাবা লিটন চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, তার দুই ছেলে-মেয়ের মধ্যে অদিতি বড়। এবার পূজায় অদিতি শাড়ি কিনে দিতে বলেছিল। তাকে সেটি কিনে দেওয়া হয়েছে। তবে কয়েকদিন আগে তার শিক্ষক লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কথা জানায়। এ কারণে তাকে শাসন করেছিলেন।

আরো পড়ুন: অপরাধে জড়িয়ে চার মেডিকেলের ১০২ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার, বেশিরভাগই ছাত্রলীগের

তিনি বলেন, সকালে তার রুমে গিয়ে দেখেন, সে কাতরাচ্ছে। পরে জানায়, ‘বাবা আমি বিষ খেয়েছি’। তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে কলেজ ছাত্রী অদিতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি সাংবাদিকদের বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬