ছাত্র আন্দোলনে সাভারের হৃদয় হত্যা মামলায় ওলামা লীগ নেতা গ্রেফতার

০৫ অক্টোবর ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ছাত্র আন্দোলনে সাভারের হৃদয় হত্যা মামলায় ওলামা লীগ নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনে সাভারের হৃদয় হত্যা মামলায় ওলামা লীগ নেতা গ্রেফতার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী সাভারের ওলামা লীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম। 

গ্রেপ্তার ফয়জুল ইসলাম ফয়েজ (৩৫) সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। সে আমিন বাজার ইউনিয়নের ওলামা লীগের সভাপতি বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হৃদয় আহমেদ সাভারের থানা রোডের মুক্তিমোড় এলাকার আসে। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। 

এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা করে। এ সময় আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি পেটায়। সেই সাথে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি বর্ষণ করে। শিক্ষার্থী হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার এজাহার ভুক্ত আসামী ওলামা লীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close