সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন।  তারা হলেন– সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)। তারা মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিলেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী নিহত হন।

পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি ফিরছিল। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোরিকশা উল্টে চালকের আসনে থাকা ফারুক (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সে ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে। তবে সে কেন অটোরিকশা চালাচ্ছিল, তা জানা যায়নি।  

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬