পুলিশের গুলিতে আহত সাব্বিরও চলে গেলেন

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
নিহত মো. সাব্বির

নিহত মো. সাব্বির © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। সাব্বির দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার বিদায়ের পর গত ৫ আগস্ট দেবিদ্বার উপজেলায় ছাত্র-জনতা আনন্দ মিছিল করে। এক পর্যায়ে কিছু দুর্বৃত্ত থানায় আক্রমণ করে পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে পুলিশের ওপর আক্রমণ করলে তাদের গুলিতে আহত হন অন্তত ৬০ জন। 

এদিন সাব্বিরের মাথায় গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তাকে। একমাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত শুক্রবার বাড়িতে ফেরেন তিনি। 

আরো পড়ুন: হলে ওঠার ১০ম দিনেই ‘কালরাত’ নেমে এসেছিল ঢাবি ছাত্র সেলিমের জীবনে

বাড়ি ফেরার একদিন পরই শনিবার সাব্বিরের মৃত্যু হয়। তার মা রিনা বেগম বলেন, দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় তার লেখাপড়া করা হয়নি। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা গণমাধ্যমকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে সাব্বিরের লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে। এ সময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬