অবৈধ অস্ত্র উদ্ধারে সহায়তা চায় ডিএমপি   

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
ডিএমপি

ডিএমপি © সংগৃহীত

ডিএমপি অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে। অবৈধ অস্ত্রের তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।

গত বুধবার  (৪ সেপ্টেম্বর) থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত বা হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি পরিচালিত এ অভিযান সফলে তথ্য দেবেন যেভাবে-

কারও নিকট অবৈধ অস্ত্র সংক্রান্তে কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে পারেন অথবা নিকটস্থ থানাকেও জানাতে পারেন। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারেন অবৈধ অস্ত্রের সন্ধান।

*হোয়াটসঅ্যাপ নম্বর: 01320-037870, 01320-037871
*ফেসবুক পেজ-এর লিংক: https://www.facebook.com/dmpdhaka

গোপনীয়তার বিষয়ে ডিএমপি জানায়, তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close