ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে আহত ছাত্র সেনাবাহিনীর হেফাজতে

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
উৎসব মন্ডল

উৎসব মন্ডল © সংগৃহীত

খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল (১৮) ফেসবুকে ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে অচেতন হওয়া যুবক এখন আর্মি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন ।  বুধবার (৪ সেপ্টেম্বর) খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় রাত ১১ টার সময় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন (দক্ষিণ) পুলিশের ডেপুটি কমিশনার মোঃ তাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল ফেসবুকে ধর্মীয় কটূক্তি করে পোস্ট দেন। সন্ধ্যায় সাধারণ ছাত্র-ছাত্রীরা তাকে ধরে খুলনা মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান। সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু উৎসবকে বের করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় ।  এতে ঘটনাস্থলেই  তরুন অচেতন হয়ে পড়লে সেনা সদস্যরা উদ্ধার করে তাদের হেফাজতে চিকিৎসা দিচ্ছেন।

ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, আহত উৎসব মন্ডল আর্মি সেনাবাহিনীর হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬