বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শিগগির শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
বিডিআর বিদ্রোহের নিহতদের দাফন প্রক্রিয়া

বিডিআর বিদ্রোহের নিহতদের দাফন প্রক্রিয়া © ফাইল ছবি

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান তিনি। শিগগির এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হবে।'

আরো পড়ুন: জাবিতে ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য সংগ্রহে ওয়েব পোর্টাল

এর আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্ঠা। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।

বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬