চট্টগ্রামে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি, নিহত ২

৩০ আগস্ট ২০২৪, ১২:০১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
নিহত আনিস ও মাসুদ

নিহত আনিস ও মাসুদ © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদে দুর্বৃত্তের গুলিতে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হাটহাজারীর মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮) এবং মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়ছার (৩২)। কায়সার ও আনিসের বাড়ি উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক। হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। তারা দুজনে সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা। তিনি বলেন, ‘নাহার গার্ডেনের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।’

নেত্রকোনায় নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ
  • ২৯ মার্চ ২০২৬
আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ১০ এপ…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে ১১ দিনে হামে আক্রান্ত ১০৫ রোগী হাসপাতালে ভর্তি, ৩…
  • ২৯ মার্চ ২০২৬
ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
  • ২৯ মার্চ ২০২৬
চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence