ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

২৯ মার্চ ২০২৬, ১২:২৬ PM
সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন © সংগৃহীত

ঈদের ছুটি শেষে আজ বিকেলে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনটি ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। রবিবার (২৯ মার্চ) অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনার কর্মসূচিও রয়েছে।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। দীর্ঘ এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকালের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে ৩শ বিধির আলোকে বিস্তারিত বিবৃতি দিতে পারেন।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬