তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৯ মার্চ ২০২৬, ১২:১৮ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি তেলের দাম এবং বাসের ভাড়া সরকার বাড়ায়নি, এগুলো বাড়িয়েছে সিন্ডিকেট। আজ রবিবার (২৯ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম সরকার বাড়ায়নি, সিন্ডিকেট বাড়িয়েছে। বাসের ভাড়াও সরকার নয়, সিন্ডিকেটের ইচ্ছেমতো বেড়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাস নাগাদ বাংলাদেশে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) এবং বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ওঠার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণভাবে অবৈধ মজুতদারির কারণে দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে গেছে।

সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং উৎপাদন ও পরিবহন খাতকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবও সংকটকে তীব্র করেছে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬