কুষ্টিয়া কারাগার থেকে পালাচ্ছে কয়েদিরা

০৭ আগস্ট ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
কুষ্টিয়া জেলা কারাগার

কুষ্টিয়া জেলা কারাগার © সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উড়ো ফায়ার করে কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার।

তিনি বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগারে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কতজন পালিয়েছে সেটা জানা যায়নি। এ ছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক বলেন, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

ট্যাগ: কারাগার
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close