ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

১১ জুলাই ২০২৪, ১১:৫৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
নালিতাবাড়ী উপজেলায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন

নালিতাবাড়ী উপজেলায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন © ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রেজাউল করিম (৪৫) উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রেজাউলের দোকানে ওষুধ কিনতে গিয়েছিল স্কুলছাত্রী। এ সময় কৌশলে দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ছাত্রী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে রেজাউল ছেড়ে দেন তাকে। পরে বাড়ি ফিরে ঘটনা খুলে বললে তার মা বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

ইউনিয়ন আওয়ামী লীগের পদে রেজাউল ক‌রিমের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক মো. ইসরা‌ফিল হো‌সেন। নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়ে‌ছে। 

লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর
  • ২৯ মার্চ ২০২৬
উলাসীর খাল থেকে গৌরিঘোনা—অতীতের প্রেরণায় বর্তমানের উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
  • ২৯ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence