বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার

২৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ PM
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু © সংগৃহীত

১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হয়।

এর আগে গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।

মুলতবির এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক হয়েছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা না রাখা নিয়ে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। তবে এখন ২০টি বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা।

আগামী ২ এপ্রিলের মধ্যে এই ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। এই অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।

এছাড়া শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এতে ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান
  • ০৬ নভেম্বর ২০২৬
বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, ৭ নভেম্বরের নে…
  • ০৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅ…
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950