গভীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন

০৯ জুলাই ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

বগুড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন, শামীম হোসেন ও বরিশালের হিজলার হৃদয়ের পরিচয় জানা গেছে। অজ্ঞাত এক নারীর পরিচয় জানা যায়নি। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও এক নারীর মৃত্যু হয়।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী নিহত

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

 
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence