আ’লীগের সভা থেকে ফেরার পথে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

০৭ জুলাই ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি

ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি © সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাতে মোটরসাইকেলে খুলনার বাসায় ফিরছিলেন। পথে গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ঢাকা কমার্স কলেজের এইচএসসি পড়ুয়া ছাত্রকে কুপিয়ে হত্যা

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বর্ধিত সভা শেষ হয়। এরপর রবিউল কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে আড্ডা দিয়েছেন। পরে খুলনায় যাওয়ার পথে গুলিতে নিহত হন তিনি।

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তা তদন্ত ছাড়া বলা যাবে না। ঘটনার পর থেকে আসামিদের ধরতে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
  • ২৬ মার্চ ২০২৬
ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবি: চলে গেছে শিশু তাজবীদ
  • ২৬ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
ভোক্তাদের অস্থিরতায় যশোরে জ্বালানি তেলের চাপ বাড়ছে
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence