ফোনে আলিম পরীক্ষা প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড

০২ জুলাই ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
প্রশ্নপত্রের ছবি

প্রশ্নপত্রের ছবি © সংগৃহীত

এইচএসসি আলিম পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে পটুয়াখালীর বাউফলে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) উপজেলার কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। ঘটনার পরপর তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, বিনা অনুমোতিতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষক মামুনুর রশিদ। ওই কেন্দ্রের একটি কক্ষে গিয়ে নিজের মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মামুনুর রশিদ ফেরদৌসকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু বলেন, ওই শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তার মুঠোফোনটি জব্দ করা হয় বলেও জানান তিনি।

 
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
close