প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, মোবাইলে কথা বলেই গলায় ফাঁস নিল দশম শ্রেণির ছাত্রী

১৬ জুন ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

এনজিওকর্মীর সাথে প্রেমের জেরে খুলনার হরিণটানা থানার পিঁপড়ামারি এলাকায় দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত সাথী আক্তার হরিণটানা থানার ঠিকরাবাদ পিপড়ামারী এলাকার ইউসুফ শেখের বড় মেয়ে। সাথী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সাথী আক্তারের সঙ্গে দেড় বছর আগে একটি এনজিওর হিসাবরক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়।

এর জের ধরে শনিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাথী তার প্রেমিক রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার (১৬ জুন) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬