স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

১৩ জুন ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম মাওলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (১২ মে) এ মামলা দায়ের করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী ইমতিয়ার মাসরুর জানান, গত ৮ জুন দুপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার হাসানের সহপাঠীরা তাঁর বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। এ কারণে অধ্যক্ষ সারোয়ারকে পিটিয়ে আহত করেন। এরপর থেকে সারোয়ার আর স্কুলে যায়নি। পরদিন শিশুর বাবা বিচার চেয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করে আরএমপি। 

মামলার বাদী সাঈদ হাসান বলেন, আরএমপি সমাধান না করায় তিনি আদালতে মামলা করেছেন। আশা করছেন ন্যায়বিচার পাবেন। 

এ বিষয়ে অধ্যক্ষ গোলাম মাওলা বলেন, বিষয়টি আদালত পর্যন্ত চলে গেছে। এটি নিয়ে তিনি এখন আর কোনো মন্তব্য করতে চান না।

 
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close