মেয়েকে গলাকেটে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বাবা

১২ জুন ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মেয়েকে গলাকেটে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বাবা

মেয়েকে গলাকেটে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বাবা © সংগৃহীত

বরিশাল নগরীর কাউনিয়ায় এক ব্যক্তি তার পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে গলাকেটে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের ৪তলায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এসআই আরাফাত হাসান।

নিহতরা হলেন-উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (৩৫) ও তার ৫ বছর চার মাস বয়সী মেয়ে রাবেয়া বশরী রোজা। নাঈম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়ির চালক ছিলেন।

নিহতদের পরিবারের বরাতে এসআই আরাফাত বলেন, “চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে জানায় যে, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেন। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।”

নাঈমের সামনের ঘরে বোন থাকলেও তারা ঘটনাটি টের পাননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।”

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬