নিখোঁজের ৮ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১১ জুন ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
নিখোঁজের ৮ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৮ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার © সংগৃহীত

নিখোঁজের আট দিন পর রংপুরের পীরগাছায় রুবেল মিয়া (১৫) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল ও সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ভগ্নিপতি হাসান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের মদকপাড়া গ্রামের একটি ধানখেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রুবেল মিয়া ছোট কল্যাণী তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। 

এর আগে ২ জুন রাত ৯টার দিকে নিখোঁজ হয় রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার বাবা বেল্লাল হোসেন গত ৩ জুন দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

নিহত রুবেলের বাবা বেল্লাল হোসেন জানান, তার ছেলে রুবেল মিয়া (১৫) বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য ২ জুন রাত ৯টার দিকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি।

আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে ১৫ লাখ টাকা দাবি করেন রুবেলের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল। পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেলকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।

 
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬