টিলা ধসে মাটিচাপা পড়লেন একই পরিবারের ৭ সদস্য

১০ জুন ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসের পর উদ্ধারকাজ চলছে

সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসের পর উদ্ধারকাজ চলছে © সংগৃহীত

সিলেটের চামেলীবাগ এলাকায় টিলা ধসে এেই পরিবারের সাতজন চাপা পড়েছেন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও তিনজন চাপা পড়ে আছেন। সোমবার (১০ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই নগরীতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। এ সময় পাশের টিনশেডের বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু মাটির নিচে চাপা পড়ে আছেন।

আরো পড়ুন: সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার, গলায় অস্ত্রের আঘাত

খবর পেয়ে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close