পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১০ জুন ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
চট্টগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে © প্রতীকী ছবি

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলায় ফয়েজুল ইসলাম (৪৬) নামের শিক্ষককে রোববার কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ফয়েজুল নগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় শনিবার শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: বাবার মৃত্যুর আধঘণ্টা পর কলেজ পড়ুয়া মেয়ের মেয়ের ‘আত্মহত্যা’

রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার মেয়েকে বাসায় রেখে মা চাকরিতে চলে যান। শিক্ষক ও ছাত্রীর বাসা পাশাপাশি হওয়ায় প্রাইভেট পড়ত সে।

শনিবার পড়ানোর নির্ধারিত সময় না থাকলেও ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।

জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬