প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

০৮ জুন ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
বাবু শেখ ওরফে ঢাক বাবু

বাবু শেখ ওরফে ঢাক বাবু © সংগৃহীত

পাবনা সদর উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে ও ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি দোকানে বসেছিলেন। এ সময় অতর্কিত কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধান করছে। পরে বিস্তারিত জানানো যাবে।

লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর
  • ২৯ মার্চ ২০২৬
উলাসীর খাল থেকে গৌরিঘোনা—অতীতের প্রেরণায় বর্তমানের উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
  • ২৯ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence