মেট্রোরেলের পিলারে মাটিভর্তি ট্রাকের ধাক্কা

২৫ মে ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
মেট্রোরেলের ১৬৪ নম্বর পিলারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাক

মেট্রোরেলের ১৬৪ নম্বর পিলারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাক © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাস ও মাটি ভর্তি ডাম্প ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার (২৫ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাফরুল থানার এসআই সাদী সুফল জানান, রংপুর থেকে আসা যাত্রীবাহী বাস শাহ ফতেহ আলী ও মাটি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারও মৃত্যু হয়নি। তবে বাসের চালক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন: চবির রাতের শাটলে নবজাতকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তিনি বলেন, ট্রাকটির সামনের অংশ মেট্রোরেলের ১৬৪ নম্বর পিলারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পিলারের কেমন ক্ষতি হয়েছে, তা মেট্রোরেল কর্তৃপক্ষ বলতে পারবে।

এর আগে গত ৯ এপ্রিল আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের মধ্যে রেষারেষি চলছি। এ সময় সেফটি পরিবহনের একটি বাস মেট্রোরেলের ৭৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence