শাকসু নির্বাচনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০২ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ PM
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) দেওয়ার জন্য সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

এ সময় তারা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন। এর আগে এদিন সকালে শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা।

এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা এক সংবাদ সম্মেলনে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দেন। 

অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের শিক্ষকরা। এতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আ শ্বাস দিয়েছেন। একই সঙ্গে, শিক্ষার্থীদের স্বার্থের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকরাও সহযোগিতা করবেন বলে মনে করেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950