এবার জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
অধ্যাপক মুজিবুর রহমান

অধ্যাপক মুজিবুর রহমান © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রবিবার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।

এতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধ্যাপক মুজিবুর রহমানকে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তার বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬